প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৬, ১১:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২০, ১০:২২ পি.এম
শেরপুর জেলা কারাগারে নারীর মৃত্যু

প্রতিবেদক, শেরপুর:
শেরপুর জেলা কারাগারে সুফিয়া বেগম (৫০) নামের এক নারী কয়েদির মৃত্যু হয়েছে। মৃত সুফিয়া বেগম জামালপুরের বকশিগঞ্জ উপজেলার মেছেরচর গ্রামের মৃত আইয়ুব আলীর স্ত্রী।
বুধবার রাত পৌনে ১০টার দিকে সুফিয়া বেগম কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পরে। পরে সুফিয়া বেগমকে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শেরপুর জেলা কারাগারের জেলার তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ডলার জালিয়াতির মামলার আসামি হিসেবে গত ২৬ আগস্ট ওই নারীকে কারাগারে আনা হয়। তিনি আরও জানান, ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.