নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী অপর এক যুবক গুরুত্বর আহত হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে মাইজদী থেকে চৌমুহনী গামী মোটরসাইকেলটি ফেনী-নোয়াখালী মহাসড়কের সেতুভাঙ্গা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুর ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আসলাম হুসেইন (২৬) বেগমগঞ্জের কুতুবপুর এলাকার মো. নুরুল হকের ছেলে। আহত মো.বেলাল হোসেন বেগমগঞ্জের রাজাপুর এলাকার বাসিন্দা। তাকে আশংকা জনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বেগমগঞ্চ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পরবর্তীতে এ ঘটনায় আইনুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.