নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে অভিযান চালিয়ে মো. রাজিব (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। এসময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে চারটি মামলা রয়েছে এবং সে একজন মাদক কারবারি বলেও জানিয়েছে কোস্টগার্ড।
শনিবার ভোরে ৭নং ওয়ার্ড জুটখালি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাজিব ওই গ্রামের ইয়াছিনের ছেলে।
কোস্টগার্ড হাতিয়ার স্টেশান অফিসার লে. বিশ্বজিৎ বড়ুয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জুটখালি গ্রামে অভিযান চালিয়ে এলাকার চিহিৃত মাদক কারবারি রাজিবকে ৭৭পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। একটি মাদক মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। ২০১৮সালে মাদক মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাগারেও ছিল রাজিব।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.