নোয়াখালী প্রতিনিধি:
কোম্পানীগঞ্জে আ,লীগের দু'গ্রুপের সংঘর্ষের সময় পেশাগত দ্বায়িত্ব পালনের সময় সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছে চাটখিল উপজেলার সাংবাদিকরা।
রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুরে চাটখিল পৌর শহরের প্রধান সড়কে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
চাটখিল উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক ফোরামের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল কাননের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান বাবর, সাংবাদিক ফোরাম সভাপতি আবু তৈয়ব, সাংবাদিক ইয়াছিন চৌধুরী, আনিস আহমেদ হানিফ, জাহাঙ্গীর আলম, স্বপন পাটোয়ারী, নজরুল দেওয়ান, মহি উদ্দিন বাবু প্রমূখ। সমাবেশে বক্তারা সাংবাদিক মুজাক্কিরের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী জানান।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.