নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ থেকে পুলিশ এক সাজাপ্রাপ্ত আসামিকে আটক করেছে।
বুধবার (৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে পুলিশ উপজেলার পূর্ব ছাতারপাইয়া গ্রাম থেকে তাকে আটক করে ।
আটককৃত, ইয়ছিন ওরফে মেসি (৩৫) ছাতারপাইয়া ইউয়িনের ২নং ওয়ার্ডের পূর্ব ছাতারপাইয়া গ্রামের মৃত মো.আবদুল বারেকের ছেলে।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা এ তথ্য নিশ্চিত করে জনান, আটকৃত মেসি দুটি মাদক মামলায় ৬মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং দুটি মামলারই ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে দুটি মাদক মামলাসহ সেনবাগ থানায় ৪টি মামলা রয়েছে। আটককৃত আসামীকে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.