নোয়াখালী প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় হইতে নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাটে বিভিন্ন রোগে আক্রান্ত অসুস্থ্য রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।
চাপরাশিরহাট ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন টিটুর সভাপতিত্বে উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলী।
শনিবার (৩রা এপ্রিল) দুপুর ১টায় উপজেলার চাপরাশিরহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৫০ হাজার টাকা করে ৮ জনের মাঝে ৪লক্ষ টাকার এ চেক বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ব্যাক্তিগত সহকারী বাবু সুনীল বরণ চৌধুরী।
এছাড়াও উক্ত চেক বিতরণী অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য, গণমাধ্যমকর্মী, সাধারণ জনগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.