নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচরে সুইসাইড নোট লিখে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত নাহিদা আক্তার (১৭), উপজেলার চরজুবলি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর জিয়া উদ্দিন গ্রামের আবুল কালামের মেয়ে এবং সে স্থানীয় একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির অনিয়মিত ছাত্রী ছিল।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুর ১২টায় পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এর আগে, বৃধবার রাত ৯টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে সে নিজ বাড়ির বসত ঘরে আঁড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ এবং নিহত নাহিদার লেখা একটি সুইসাইড নোট উদ্ধার করে।
সুইসাইড নোটে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য আমার মা-বাবা দায়ী নয়। আমার কবর যেন বাড়ির সামনে দেয়। আরিফ তোমার জন্য আমার কলঙ্ক।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.