নোয়াখালী প্রতিনিধি:
নোযাখালীর কোম্পানীগঞ্জে খাল থেকে এক অজ্ঞাত যুবতীর (২০), আগুনো পোড়ানো বীভৎস মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চরপার্বতী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জনতা বাজার সংলগ্ন কোম্পানীগঞ্জ-দাগনভূঞা-সোনাগাজী উপজেলার বর্ডারের দাদনার খাল থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে স্থানীয় এক বাসিন্দা গরু নিয়ে মাঠে গেলে যুবতীর অর্ধ পোড়ানো মরদেহটি দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
নোয়াখালী পুলিশ সুপার মো.আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, ৩টি উপজেলার বর্ডার খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। কে বা কাহারা ওই যুবতীকে হত্যা করে। চোরা দিয়ে শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে তারপর আগুন দিয়ে মুখসহ শরীরের অর্ধেক অংশ পুড়িয়ে দেয়।
এসপি আলমগীর বলেন, যেহেতু মরদেহটি অজ্ঞাত। তাই মরদেহটি উদ্ধার করে ফ্রিজিংয়ে রাখা হবে। খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.