নোয়াখালী প্রতিনিধি:
পুকুর পাড়ে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে নোয়াখালীর সেনবাগে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সাজেদুল ইসলাম অয়ন ( ২) , সেনবাগ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম সামিরের ছেলে।
গতকাল সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার ৯নং নবীপুর ইউনিয়নের গোপালপুর জামানির নতুন বাড়ীতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শিশু অয়ন পরিবারের সদস্যদের অজান্তে ঘর থেকে বের হয়ে পাশ্ববর্তী পুকুর পাড়ে খেলতে গিয়ে ওই পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে সন্ধ্যায় তাদের পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। রাত ১০টায় শিশুটির জানাযা শেষে নবীপুর ইউনিয়নের গোপালপুর জামানির নতুন বাড়ীতে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়েছে।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, এ বিষয়ে পরিবার থানায় কোন অভিযোগ করেননি। পারিবারিক কবরস্থানে ওই শিশুর দাফন সম্পন্ন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.