নোয়াখালী প্রতিবেদক:
নোয়াখালীর চাটখিলে জেসমিন আক্তার (১৭) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে চাটখিল থানা পুলিশ। শুক্রবার (৪জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ উপজেলার ১নং সাহাপুর ইউনিয়নের পুরুষোত্তমপুর গ্রামের সাদা পাটোয়ারী বাড়ি থেকে এই মরদেহটি উদ্ধার করে।
এর আগে, একই দিন দুপুর ৩টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বসত ঘরের আাঁড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ওই কিশোরী আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তবে পুলিশ এবং পরিবার তাৎক্ষণিক এই আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি।
সে উপজেলার ১নং সাহাপুর ইউনিয়নের পুরুষোত্তমপুর গ্রামের সাদা পাটোয়ারী বাড়ির খোকনের মেয়ে এবং স্থানীয় পুরুষোত্তমপুর দাখিল মাদরাসা থেকে সে দাখিল পরীক্ষার্থী ছিল।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুর ইসলাম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এখন পর্যন্ত আত্মহত্যার কোন কারণ জানা যায়নি। ময়না তদন্ত রিপোর্ট পেলে এ বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.