নোয়াখালী প্রতিবেদক:
বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আব্দুল কাদের মির্জা এবার বলেছেন, দল থেকে আমাকে বহিষ্কার করবেনা। এটা যারা বলে তারা ঠিক নয়। ওবায়দুল কাদের সাহেবও আমাকে বহিষ্কার করতে পারবেনা।
মঙ্গলবার (১৫ জুন) বিকেল ৪টার দিকে বসুরহাট পৌরসভা হলরুমে এক সভায় এসব কথা বলেন তিনি। এ সময় ফেনীর সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীকে চিটিং বলে মন্তব্য করে কাদের মির্জা বলেন, হেতেনও হেমনে। আমাকে দুই তিন দিন ফোন দিয়ে ধন্যবাদ দিছে। আমার নেতা বলে। ওরে চিটিং, তুই সব খাইছোত। ওবায়দুল কাদের বই মেলায় বই তুলতে দেই নাই, তুই আমারে চাঁদাবাজ বানাইছোত, গাড়ি বন্ধ করে দিছোত। তোরা সব অপরাজনীতির হোতা।
মেয়র আরও বলেন, নেত্রীর সহযোগিতায়, নেত্রীর ছায়ায় আজকে আমি বেঁচে আছি। সবাই আমার বিরুদ্ধে লেগেছে? কেন সাহস করে সত্য কথা বলেছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কাদের মির্জা ঘোষিত পৌরসভা আ’লীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল খায়ের, উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহীদুর রহমান তুহিন প্রমূখ।
উল্লেখ্য, প্রতিপক্ষের অনুসারীদের গ্রেফতারের দাবিতে আগামীকাল বুধবার (১৬ জুন) কোম্পানীগঞ্জে কাদের মির্জা ঘোষিত অবরোধ কর্মসূচির চলবে। এর আগে, সোমবার (১৪ জুন) সকাল পৌনে ৯টায় বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে তিনি এ অবরোধের ঘোষণা দেন।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.