নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিএনপি ও অংগসংগঠনের উদ্যোগে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগিদের জন্য হেল্প সেন্টার ও অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে চৌমুহনী চৌরাস্তা এলাকায় মোক্তার বাড়িতে এ কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ ভুলু।
এসময় উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাস, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনসহ বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দ জানান, বিএনপির ব্যানারে হলেও এ ব্যাংকের ও হেল্প ডেক্সের সহযোগিতা পাবে সর্বস্তরের মানুষ। অক্সিজেনের ১০টি সিলিন্ডার দিয়ে শুরু করা হলেও পর্যায়ক্রমে এখানে আরও সিলিন্ডার যুক্ত করা হবে। এছাড়া হেল্প ডেক্সে কয়েকজন স্বেচ্ছাসেবক থাকবে, যারা করোনা আক্রান্ত রোগিদের সার্বিক সহযোগিতা করবে।
https://youtu.be/ld1xLq3jn6U
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.