
আটককৃত রোহিঙ্গা দালালরা হচ্ছেন, আশ্রয়নের ৬৫নং ক্লাস্টারের আলমের ছেলে জোবায়ের (২২), ৬৪নং ক্লাস্টারের নুরুল ইসলামের ছেলে রেদোয়ান (২০), জাকির হোসেনের ছেলে সালাম (৩১), ৭৭নং ক্লাস্টারের নুর মোহাম্মদের ছেলে আব্দুর রহমান (১৯), ৫১ ক্লাস্টারের রফিক আলমের ছেলে সৈয়দ করিম (১৮), সোহরব হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২০), ২৬ নং ক্লাস্টারের নুর মোহাম্মদের ছেলে শফি উল্লাহ (২২), ৬নং ক্লাস্টারের আবু ক্করের ছেলে নজিমুল্লাহ (৩৭) ও ৭৮ নং ক্লাস্টারের হানিফের ছেলে সালেহ (৪০)।
সূত্রমতে, ভাসানচরে রোহিঙ্গাদের আনার পর থেকে একটি চক্র টাকার বিনিময়ে ভাসানচর থেকে রোহিঙ্গাদের পালিয়ে যেতে সহযোগিতা করে আসছিল। সম্প্রতি নৌপথে পালাতে গিয়ে রোহিঙ্গাদের বহনকারী একটি ট্রলার বঙ্গোপসাগরে ডুবে যায়। এতে ১১ রোহিঙ্গার মৃত্যু হয়। এই ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে অন্তত ১৬ জন।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.