
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) বরকত উল্লাহ বুলুর ছেলে ওমর শরীফ মো. ইমরান সানিয়াত এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, গত কয়েক দিন ধরে সর্দি-কাশিসহ শরীরে কিছু লক্ষণ দেখা দিলে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) নমুনা পরীক্ষা করালে তার করোনা পজেটিভ আসে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে শুক্রবার (২৪ ডিসেম্বর) নোয়াখালীতে বিএনপির সমাবেশে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু করোনা পজেটিভ আসায় তিনি দলীয় কর্মসূচিতে যোগ দিতে পারেননি। তবে বরকত উল্লাহ বুলু জানান, নোয়াখালীর দলীয় নেতাকর্মী ও সমর্থকদের খালেদা জিয়ার মুক্তির সমাবেশে যোগ দিতে টেলিফোনে নানাভাবে নির্দেশনা দিচ্ছেন এবং সার্বিক খোঁজ খবরও রাখছেন তিনি।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.