ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ত্রিপুরা ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক সুশান্ত কুমার নাথ জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার ৮৫৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত বরাবর চোরাচালান, অপরাধ এবং অনুপ্রবেশের জন্য ঝুঁকিপূর্ণ ২৪টি এলাকায় ৯৫টি স্মার্ট নজরদারি ক্যামেরা বসানো হয়েছে। তিনি জানান, সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপনের পাশাপাশি প্রযুক্তি নজরদারির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তিনি। দ্য ইকোনোমিক টাইমসের খবর
সুশান্ত কুমার নাথ বলেন, ২০২১ সালে ওই এলাকার সীমান্ত বেড়ার আটটি ফাঁকা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। অন্য সীমান্তগুলোতেও বেড়া নির্মাণের কাজ চলছে। চলতি বছরের মধ্যে বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার ৮৫৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তের সব অংশের বেড়া নির্মাণের কাজ শেষ করার চেষ্টা চলছে। তিনি আরও বলেন, কালভার্টের (নালা) মতো ছোট স্থানের ফাঁকাগুলো পূরণ করে দেওয়া হয়েছে। রাজ্যের পশ্চিমাঞ্চলের দিকের কাজ শেষ। এ পর্যন্ত ৪৪টি নালা ও কালভার্ট লোহার গেট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.