কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (৩১ জানুয়ারি) রাতে এক টুইটার পোস্টে এ তথ্য জানান ট্রুডো নিজেই। টুইটারে তিনি লেখেন, ‘সকালে আমি কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছি। আমি ভালো অনুভব করছি এবং এই সপ্তাহে আমি জনস্বাস্থ্যবিধি মেনে দূর (বাসা) থেকে কাজ করব। প্রত্যেকে দয়া করে টিকা ও বুস্টার নিন।’
এর আগে গত বুধবার (২৬ জানুয়ারি) করোনা আক্রান্তের সংস্পর্শে আসায় পাঁচদিনের জন্য আইসোলেশনে যাওয়ার কথা জানিয়েছিলেন জাস্টিন ট্রুডো। ওইদিন এক টুইটে তিনি জানান, বুধবার তিনি করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন এটা জানতে পারেন। যদিও তার র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে। তিনি বাড়িতে অবস্থান করছেন সেই সঙ্গে স্বাস্থ্যবিধি অনুসরণ করছেন।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.