ভারতীয় অভিনেত্রী শিল্পা শেঠির হাতে জুহুর এক বিলাসবহুল আবাসনে ফ্ল্যাট এবং অন্য জিনিসপত্র মিলিয়ে মোট সাড়ে ৩৮ কোটি টাকার সম্পত্তি তুলে দিলেন স্বামী রাজ কুন্দ্রা। যার মোট পরিমাণ প্রায় ৫৯৯৬ বর্গফুট। সেই হস্তান্তরের নথির জন্য ১.৯ কোটি টাকার স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছে। সম্পত্তি হস্তান্তর হয়েছে চলতি বাজারদর অনুযায়ী, প্রতি বর্গফুটে ৬৫ হাজার টাকা দরে। খবর আনন্দবাজার পত্রিকার।
এর আগে পর্নকাণ্ডে জামিন পেয়েছেন রাজ। পুলিশি টানাহ্যাঁচড়ার পর থেকেই সমালোচনা যেন পিছু ছাড়ছে না শিল্পা-রাজের। সম্প্রতি বোন শমিতা শেঠির জন্মদিনের পার্টিতে রাজের হাত ধরে ঘুরতে দেখা গিয়েছে শিল্পাকে। সেই ছবি নেটমাধ্যমে আসতেই ফের রসিকতা আর কটাক্ষের বন্যা।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.