ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
বিয়ের ফাঁদে ফেলে স্বামী পরিত্যাক্তা নারীকে গণধর্ষণ নেতাকর্মীদের কর্মসংস্থান হলে সালিশ বাণিজ্য, চাঁদাবাজি করবে না: এমপি ফখরুল ইসলাম চলমান যুদ্ধে সৃষ্ট পরিস্থিতিতে ভারতের কাছে জ্বালানি চেয়ে বাংলাদেশের চিঠি নোয়াখালীতে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা: ৩ দিনেও খুলেনি রহস্যের জট প্রাকৃতিক গ্যাস এলএনজি কার্গোর জন্য অনুমোদন ২৬৫৪ কোটি টাকা দাপুটে জয় পেয়ে সিরিজে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে এগিয়ে বাংলাদেশ যুদ্ধের উত্তেজনার মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি, নারী মাদক কারবারি গ্রেপ্তার খালেদা জিয়া’সহ ১৫ বিশিষ্টজন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার অতীতের বিএনপির সংসদ উপনেতা হিসেবে আলোচনায় থাকতেন যারা

ডেঙ্গু রোধে হচ্ছে ‘ডেঙ্গু প্রতিরোধ সেল’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০ ১২০৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: প্রতীকী

রাজধানীতে মশার উপদ্রব বেড়েই চলছে। সরকার ডেঙ্গু বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মশার আবাসস্থল বিনষ্টকরণ কার্যক্রম তদারকিতে উপ-সচিব ও নিম্ন পদের কর্মকর্তাদের সমন্বয়ে ‘ডেঙ্গু প্রতিরোধ সেল’ গঠন করছে। রবিবার (২৬ এপ্রিল) এ সেল গঠনের জন্য কর্মকর্তাদের নামের তালিকা চেয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়, ‘গত ২১ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও বিভাগ এবং সংস্থার সঙ্গে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ডেঙ্গু বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মশার আবাসস্থল বিনষ্টকরণ কার্যক্রম মনিটরিং করতে স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধির সমন্বয়ে গত বছরের ন্যায় দুই সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে ‘ডেঙ্গু প্রতিরোধ সেল’ গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।’ এ কার্যক্রমে সার্বিক সমন্বয়র জন্য সকল মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের নাম পাঠানোর বিষয়ে চিঠিতে উল্লেখ করা হয়।

সকল মন্ত্রণালয় ও বিভাগ থেকে উপ-সচিব ও এর নিম্ন পদমর্যাদার কর্মকর্তাদের নামের তালিকা আগামী তিন কার্যদিবসের মধ্যে ই-মেইলে (depu2@mopa.gov.bd) সফট কপি পাঠানোর জন্য চিঠিতে বলা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডেঙ্গু রোধে হচ্ছে ‘ডেঙ্গু প্রতিরোধ সেল’

আপডেট সময় : ০৮:২৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০