ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

কবিরহাটের সোনাদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩ ৮৮৪৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের পশ্চিম সোনাদিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে সাইমা ইসলাম নামে (১৮ মাস) বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

শনিবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার পশ্চিম সোনাদিয়া গ্রামের আবদুল হকের বাড়ির পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাইমা ইসলাম উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ সোনাদিয়া গ্রামের কামাল উদ্দিনের মেয়ে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিদিনের ন্যায় সকাল ১০টার দিকে নিজেদের বাড়ির আঙ্গিনায় খেলা করছিল সাইমা। এরপর বেলা সাড়ে ১০টার দিকে বাড়ির লোকজনের অজান্তে ঘরের পাশ্ববর্তী পুকুরে পড়ে ডুবে যায় সে। দীর্ঘসময় তাকে দেখতে না পেয়ে খোঁজ করতে থাকে পরিবারের লোকজন। একপর্যায়ে বেলা ১১টার দিকে বাড়ির পুকুরের মধ্যে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে বাড়ির লোকজন। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানায়, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

কবিরহাটের সোনাদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৫:১৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩