ঢাকা ১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
হাদি হত্যাকান্ডে এনসিপি ও জামায়াত-শিবির রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য মির্জা আব্বাসের নাম জড়িয়েছে : নাছির উদ্দিন নাছির রাত পোহালেই মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতর ঈদের দিন বৃষ্টি হবে কিনা ? নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক

চেমসফোর্ডে দলের সঙ্গে সাকিব আল হাসান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩ ৫০৮৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনকে বার্তা স্পোর্টস:

প্রথম ম্যাচ না খেললেও তার গতকালই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। যে কথা সেই কাজ। শুক্রবার সন্ধ্যা নাগাদ চেমসফোর্ডে বাংলাদেশ শিবিরে সাকিব আল হাসান। দলের সঙ্গে থাকা মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম এ তথ্য জানিয়েছেন। সরাসরি যুক্তরাষ্ট্র থেকে আগের দিন সন্ধ্যায় চেমসফোর্ডে টিম হোটেলে এসে পৌঁছান চ্যাম্পিয়ন অলরাউন্ডার।

এবার মাগুড়ায় বাবা-মায়ের সঙ্গে ঈদ করেছেন সাকিব। আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশি ও ছেলেবেলার বন্ধু এবং তাদের পরিবারের সাথে ঈদের দিন খুব আনন্দঘন পরিবেশে সময়ও কাটিয়েছেন। প্রায় সবাইকে নিজ হাতে সালামি দিয়েছেন। তার পরদিন সাকিব পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে প্রায় ১২ দিন স্ত্রী ও সন্তানদের সান্নিধ্যে কাটিয়ে অবশেষে চেমসফোর্ডে টিম বাংলাদেশের সঙ্গে সাকিব।

সাকিব দলে আসার আগে এরই মধ্যে চেমসফোর্ডে দুটি পূর্ণাঙ্গ প্র্যাকটিস সেশন কেটেছে বাংলাদেশ দলের। গতকাল শুক্রবার আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে একটি গা গরমের ম্যাচও ছিল। কিন্তু বৃষ্টিতে মাঠ ভিজে থাকায় আর সে খেলাটি পরিত্যক্ত হয়ে গেছে।

৯ মে প্রথম ওয়ানডে আইরিশদের বিপক্ষে। তার আগে সাকিব দলের সঙ্গে অন্তত দুইদিন অনুশীলন করতে পারবেন। আর ব্যক্তিগত পর্যায়ে চাইলে আরও একদিন বাড়িয়েও নিতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

চেমসফোর্ডে দলের সঙ্গে সাকিব আল হাসান

আপডেট সময় : ০৭:৪৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩