ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪ ২৫৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পল্লীবিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিক পুলিশ ও স্থানীয়রা নিহত ব্যক্তির (৩৮) নাম ঠিকানা জানাতে পারেনি।

রোববার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাবীবপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুবুল আলম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, রাত পৌনে ১০টার দিকে উপজেলার হাবীবপুর গ্রামের সড়কের পাশে থাকা পল্লীবিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে উঠে অজ্ঞাত এ চোর। ওই সময় সে খুঁটিতে থাকা ট্রান্সফরমার খুলতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের খুঁটির নিচে পড়ে থাকে। ট্রান্সফরমার বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে গেলে দেখতে পায় ঘটনাস্থলেই অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়। স্থানীয়রা কেউ তাকে চিনতে পারেনি। ধারণা করা হচ্ছে, সে একজন পেশাদার ট্রান্সফরমার চোর। ঘটনাস্থল থেকে চুরির কাজে ব্যবহৃত টেস্টার, প্লাস ও রেঞ্জ উদ্ধার করা হয়েছে। অন্য কোনো এলাকা থেকে এখানে চুরি করতে এসেছে।

কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আবদুস সুলতান বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চুরি করতে গেলে এমন ঘটনা ঘটে। রোববার দিবাগত রাত সাড়ে ১২টা পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু

আপডেট সময় : ০৫:৫৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪