ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেফতার

বেগমগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:১৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বেগমগঞ্জে ৪২ বোতল বিদেশি মদ ও একটি ব্যাটারিচালিত মিশুক গাড়িসহ ১১ মামলার আসামি আরাফাত হোসেন বাবুকে (২৪) গ্রেফতার করেছে র‍্যাব-১১। গ্রেফতার বাবু চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকার ধনু গাজী বাড়ির ইয়াছিন হোসেনের ছেলে।

শুক্রবার (৮ মে) দুপুরে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, বৃহস্পতিবার সকালে চৌমুহনী বাজারের কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সোয়া ১০টার দিকে চৌমুহনী বাজারের কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মিতালী বেকারির সামনে সন্দেহজনকভাবে অবস্থানকালে আরাফাত হোসেন বাবুকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হেফাজতে থাকা ব্যাটারিচালিত মিশুক গাড়িতে তল্লাশি চালিয়ে একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৪২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের পরিমাণ প্রায় ৩১.৫ লিটার, যার আনুমানিক বাজারমূল্য ৩১ হাজার ৫০০ টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নীল রঙের মিশুক গাড়িও জব্দ করা হয়।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর আরও বলেন, গ্রেফতার ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ আসামিকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেফতার

আপডেট সময় : ১২:১৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬