ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন পর্বে পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ মাদরাসা ছাত্রীর আত্মহত্যা লুকাতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ ভ্রাম্যমান আদালতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা মাইক বাজিয়ে আ.লীগ ও শেখ হাসিনার নামে স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার-১ মানবাধিকার নিশ্চিতে ইসলামই একমাত্র সমাধান: এমাম হোসাইন মোহাম্মদ সেলিম চাঁদপুরে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত সৌদি ফেরত নোয়াখালীর ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক নোয়াখালী রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের সভাপতি আপেল, সম্পাদক নাসির

ভোররাতে অগ্নিকান্ডে ৮ দোকান পুড়ে ছাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ ২৮৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগুনে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১৬ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের কদমতলা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ৩৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের ব্যবসায়ীরা যখন ঘুমে আচ্ছন্ন, তখন শেষ রাতের আগুনে সব নিঃশেষ হয়ে গেছে। আগুন লাগার পরই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে দুটি হার্ডওয়্যার, দুটি ফার্মেসি, একটি মুরগির দোকান ও একটি স্টেশনারি দোকানসহ ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ জামিল মিয়া জানান, প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগেই ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ধরণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

ভোররাতে অগ্নিকান্ডে ৮ দোকান পুড়ে ছাই

আপডেট সময় : ০৪:১১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪