ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, পৃথক অভিযানে গ্রেফতার – ৫ ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেদের মানবেতর জীবন মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান, শুল্ক-কর ফাঁকি দেওয়া ১১শ লিটার ডিজেল উদ্ধার ৫৪ বছর পর ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ৮৩ বছরের বৃদ্ধা নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেফতার চিকিৎসার নামে ছাত্রীকে শ্লীলতাহানি, র‌্যাবের অভিযানে প্রধান শিক্ষক গ্রেফতার শিশুকে ঢাল বানিয়ে ইয়াবা পাচার, মাদক কারবারি দম্পতি গ্রেফতার টিসিবির পণ্য গুদামজাত, ৫০ হাজার টাকা জরিমানা

মাদরাসা ছাত্রীর আত্মহত্যা লুকাতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৪০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ১০৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সুবর্ণচরে তানজিনা আক্তার (১৭) নামে এক মাদরাসা ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে পরিবারের পক্ষ থেকে ঘটনাটি ধামাচাপা দিতে বজ্রপাতে মৃত্যু হয়েছে বলে প্রচার করা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তানজিনা আক্তার ওই গ্রামের বাসিন্দা শেখ মোজাম সেন্টুর মেয়ে। তিনি স্থানীয় চরবাটা ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতের কোনো এক সময়ে তানজিনা বসতঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা প্রতিবেশী, জনপ্রতিনিধি, পুলিশ ও গণমাধ্যমকে জানান, তিনি ঘুম থেকে উঠে পুকুরঘাটে যাওয়ার সময় বজ্রপাতে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বজ্রপাতে মৃত্যুর কোনো আলামত পায়নি। পরে বিষয়টি খতিয়ে দেখে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হয়।

চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, প্রাথমিকভাবে আমাদের জানানো হয়েছিল বজ্রপাতে মৃত্যু হয়েছে। তবে ঘটনাস্থলে গিয়ে এর কোনো সত্যতা পাওয়া যায়নি। ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য ভুল তথ্য দেওয়া হয়েছিল। তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

মাদরাসা ছাত্রীর আত্মহত্যা লুকাতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার

আপডেট সময় : ০৬:৪০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬