ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের শর্ত লঙ্ঘন করে উস্কানি ও মিথ্যাচার করেছে হেফাজত ও কওমীরা- দাবি হেযবুত তওহীদের উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

আরও এক চিকিৎসকের মৃত্যু করোনায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০ ৬৭০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিবেদক::

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৮টার দিকে রাজধানীর বাড্ডার এএমজেড স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এ নিয়ে দেশে ২১ চিকিৎসকরে মৃত্যু হলো কোভিড ১৯-এ।

মারা যাওয়া চিকিৎসকের নাম ডা. শাখাওয়াত হোসেন। তিনি রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালের অ্যানেসথেশিয়া বিভাগে কনসালট্যান্ট ছিলেন।

ইসলামী ব্যাংক হাসপাতালের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা এএসএম জাফর উল্লাহ জানান, হাসপাতালে একজন রোগী দেখতে গিয়ে তিনি কোভিড ১৯-এ আক্রান্ত হন। টেস্টে পজিটিভ আসায় কয়েক দিন আগে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

ডা. শাখাওয়াতের ভগ্নিপতি সাইফুর রহমান জানান, কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়লে ২৯ মে বাড্ডার এএমজেড হাসপাতালে ভর্তি করা হয় শাখাওয়াতকে। সেদিন থেকেই তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে ছিলেন।

অবস্থার অবনতি হলে ৩ মে তাকে ভেন্টিলেশনে নেয়া হয়। আজ সকালে তার মৃত্যু হয়।

প্রসঙ্গত, ফাউন্ডেশন ফর ডক্টরস সেইফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিস-এফডিএসআরের তথ্য অনুযায়ী, সারা দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে ২১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ছাড়া করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আরও পাঁচ চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

আরও এক চিকিৎসকের মৃত্যু করোনায়

আপডেট সময় : ০৯:৪৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০