ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন পর্বে পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ মাদরাসা ছাত্রীর আত্মহত্যা লুকাতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ ভ্রাম্যমান আদালতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা মাইক বাজিয়ে আ.লীগ ও শেখ হাসিনার নামে স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার-১ মানবাধিকার নিশ্চিতে ইসলামই একমাত্র সমাধান: এমাম হোসাইন মোহাম্মদ সেলিম চাঁদপুরে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত সৌদি ফেরত নোয়াখালীর ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক নোয়াখালী রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের সভাপতি আপেল, সম্পাদক নাসির

নোয়াখালীতে তৃণমূল আওয়ামী লীগের ব্যানারে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীতে তৃণমূল আওয়ামী লীগের ব্যানারে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল করেছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১২ মার্চ) নোয়াখালী জেলা শহর মাইজদীর দারুচিনি রেস্টুরেন্টে তৃণমূল আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের আয়োজনে এবং তৃণমূল আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর শেখের সার্বিক তত্ত্বাবধানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আলোচনা সভা, দোয়া ও ইফতারের ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ওই অনুষ্ঠাবের একাধিক ভিডিওতে দেখা গেছে, ইফতার মাহফিলে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে আওয়ামী লীগ সভানেত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়ায় সানিল হন নেতাকর্মীরা। পাশাপাশি দেশব্যাপী কারাবন্দী এবং হামলা-মামলা ও নির্যাতনের শিকার তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্যও দোয়া ও মোনাজাত করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাবি করা হয়, এই অনুষ্ঠানে নোয়াখালী সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে তৃণমূল আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অসংখ্য কর্মী-সমর্থক ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে ইফতারের পাশাপাশি আমন্ত্রিত নেতাকর্মীদের মাঝে খাবার পরিবেশন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

নোয়াখালীতে তৃণমূল আওয়ামী লীগের ব্যানারে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল

আপডেট সময় : ০৫:০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬