কোম্পানীগঞ্জে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় আহত ১
- আপডেট সময় : ১০:১৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ১১ বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন বসুরহাট পৌরসভার মোহাম্মদ নগর ১নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ হুমায়ুন কবির।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ নগর এলাকার অলিয়া মাস্টার বাড়ির মোঃ হুমায়ুন কবির ১৪ই মার্চ (শনিবার) ইফতারের পর বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল যোগে বসুহাটের উদ্দেশে রওনা দিলে পথে কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী হঠাৎ করে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে উনার মাথায় আঘাত করে, এতে তিনি গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন।
পরে স্থানীয়রা দেখতে পেয়ে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা যায় তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতে কেটে যাওয়ায় মাথায় চারটি সেলাই করা হয়েছে।
বর্তমানে তিনি কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এই রিপোর্ট লিখা পর্যন্ত কোনো ধরনের মামলা রুজু করা হয় নাই।



















