ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন নোয়াখালী জেলা পরিষদের নতুন প্রশাসক মো. হারুনুর রশিদ আজাদ জ্বালানি তেল নিয়ে ডিসিদের দেওয়া হলো যে ৯ নির্দেশনা দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
  • আপডেট সময় : ১০:৪৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। সিলেটে শনিবার ৭৯ মিলিমিটার বৃষ্টি হয়। এদিকে কিশোরগঞ্জের নিকলীসহ কয়েক জেলায় ছিটাফোঁটা বৃষ্টি হয়েছে। মাসের বাকি দিনগুলোতেও এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য দেয় সংস্থাটি।

এতে আরও বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানিয়েছে, এখন যে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে, এটা বর্ষা আসার পূর্ব মুহূর্তে হয়ে থাকে। এর সঙ্গে ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো থাকে। এছাড়া আগামী সপ্তাহ থেকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস

আপডেট সময় : ১০:৪৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬