ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
কবিরহাটে জনসচেতনতা ও ভূমিসেবা মেলার উদ্বোধন নোয়াখালীতে অনূর্ধ্ব-১৮ “নোয়াখালী প্রিমিয়ার লীগের উদ্বোধন সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার ৯৯ বস্তা সরকারি চাল চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু ফেনীতে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত মাদক কারবারি যে কেউ হোক তাকে ছাড় দেওয়া হবেনা, যদি সে এমপি পুত্রও হয়- ওসি নিজাম গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, পৃথক অভিযানে গ্রেফতার – ৫ ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হাতিয়ার জেলেদের মানবেতর জীবন মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযান, শুল্ক-কর ফাঁকি দেওয়া ১১শ লিটার ডিজেল উদ্ধার

নোয়াখালীতে বন্ধুর বিয়েতে অকটেন উপহার

সুবর্ণচর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:১৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ১৩৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সুবর্ণচরে এক ব্যতিক্রমী বিয়ের উপহার নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বাজারে জ্বালানি তেলের তীব্র সংকটের এই সময়ে বন্ধুর বিয়েতে মূল্যবান উপহার হিসেবে এক বোতল ‘অকটেন’ দিয়ে তাক লাগিয়ে দিয়েছে তার বন্ধুরা।

বুধবার (২৫ মার্চ) রাতে সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কালাম ব্যাপারীর বড় ছেলে ফরহাদের গায়ে হলুদের অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

বর্তমানে দেশজুড়ে জ্বালানি তেলের বিশেষ করে পেট্রোল-অকটেনের তীব্র সংকট চলছে। তেলের পাম্পগুলোতে দীর্ঘ লাইন এবং অনেক ক্ষেত্রে টাকা দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি তেল। এমন পরিস্থিতিতে যান্ত্রিক জীবনের চাকা সচল রাখা যখন দু:সহ হয়ে পড়ে, ঠিক তখনই ফরহাদের বন্ধুরা সিদ্ধান্ত নেন ভিন্ন কিছু করার। বিয়েতে দামী শৌখিন জিনিসের বদলে তারা উপহার হিসেবে বেছে নেন এক বোতল অকটেন।

অনুষ্ঠানে দেখা যায়, হলুদের মঞ্চে এক বোতল স্বচ্ছ অকটেন হাতে নিয়ে বরের সাথে ছবি তুলছেন বন্ধুরা। এই ছবিটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। অনেকে একে ‘সময়োপযোগী ও বাস্তবধর্মী’ উপহার বলে প্রশংসা করছেন।

অনুষ্ঠানে উপস্থিত সোহেল বলেন, “এখনকার সময়ে জ্বালানি তেলই সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। পাম্পে পাম্পে তেলের জন্য যেখানে রীতিমতো যুদ্ধ চলছে, সেখানে এমন উপহার সত্যিই ব্যতিক্রমী এবং সৃজনশীল।”

উপহার দেওয়া বন্ধুরা জানান, “বর্তমানে পেট্রোল-অকটেন পেতে ভোগান্তি চরমে। বিয়ের পর বর-কনে যাতে যাতায়াতে কোনো সমস্যায় না পড়েন, সেই চিন্তা থেকেই এই প্রতীকী উপহার। এটি বর্তমান সংকটের একটি নীরব প্রতিবাদও বটে।”

ব্যতিক্রমী এই উপহার পেয়ে উচ্ছ্বসিত বর ফরহাদ। তিনি বলেন, “বিয়ের অনেক উপহারের মাঝে এটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। এই সংকটময় মুহূর্তে বন্ধুদের এমন ভালোবাসায় আমি অভিভূত। যারা এই উদ্যোগ নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।
ফরহাদের বাবা কালাম ব্যাপারি বলেন- ফরহাদের বন্ধুরা যেটা উপহার দিয়েছে আসলে এটি এখন সোনার হরিণে পরিনত হয়েছে। কারণ টাকা দিয়ে ও এখন অকটেন খুঁজে পাওয়া যাচ্ছে না।

বর্তমানে নোয়াখালীসহ সারাদেশেই জ্বালানি তেলের এই তীব্র সংকটের মাঝে সুবর্ণচরের এই ঘটনাটি সাধারণ মানুষের কাছে হাস্যরসের পাশাপাশি বর্তমান বাস্তবতার এক জীবন্ত দলিল হয়ে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

নোয়াখালীতে বন্ধুর বিয়েতে অকটেন উপহার

আপডেট সময় : ১০:১৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬