নোয়াখালীতে অনূর্ধ্ব-১৮ “নোয়াখালী প্রিমিয়ার লীগের উদ্বোধন
- আপডেট সময় : ১০:০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের মওদুদ আহমদ উচ্চ বিদ্যালয় মাঠে সমাজ কল্যাণ স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনূর্ধ্ব-১৮ “নোয়াখালী প্রিমিয়ার লীগ (NPL)” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও বসুরহাট ফ্যালকন স্পোর্টসের স্বত্বাধিকারী ক্যাপ্টেন শেখ মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী, ক্রীড়াপ্রেমী দর্শক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলার আয়োজক কমিটির সদস্য মোঃ আহাদুল ইসলাম জানান, বর্তমান সময়ে অনেক কিশোর বিভিন্ন ধরনের অনলাইন জুয়া ও মাদকে আসক্ত হয়ে পড়ছে। তরুণ সমাজকে এসব খারাপ অভ্যাস থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর জীবনের দিকে ফিরিয়ে আনতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, “কিশোরদের মাঠমুখী করতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।” উদ্বোধনী অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী দলগুলোর মাঝে উৎসবমুখর পরিবেশে খেলা অনুষ্ঠিত হয়।


















