ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর আরেক ব্যবসায়ীকে গুলি করে হত্যা

ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির আশঙ্কা, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

ফেনী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:২৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ১৬৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীতে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ‘মব’ সৃষ্টির চেষ্টার প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) দুপুরে ফেনী জেলা হেযবুত তওহীদের সভাপতি আব্দুল ওয়াহিদ মামুনের নেতৃত্বে জেলা প্রশাসকের নিকট এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, একটি উগ্রবাদী গোষ্ঠী দীর্ঘ দিন ধরে ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়িয়ে জনমনে ধর্মীয় উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে। এর ফলে ফেনীর বিভিন্ন এলাকায় বসবাসকারী সংগঠনের অর্ধশতাধিক পরিবারের সদস্য এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।

হেযবুত তওহীদের পক্ষ থেকে বলা হয়, বর্তমানে উজালিয়া গ্রামের সদস্যদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক প্রচারণা চালানো হচ্ছে। এতে বড় ধরনের অপরাধ সংঘটনের পরিকল্পনা থাকতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ফেনী খেলাফত মজলিসের নেতা শাহ শিহাব উদ্দিন তার ফেসবুক পেজে উসকানিমূলক পোস্ট করেছেন। এছাড়া আরও কয়েকটি সংগঠনের ব্যানারে মাদ্রাসার ছাত্রদের ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে তারা অভিযোগ করেন।

স্মারকলিপিতে আরও জানানো হয়, আগামী ৭ জুন বিকেলে ফেনী শহরের দাউদপুল এলাকার একটি রেস্টুরেন্টে হেযবুত তওহীদের বিরুদ্ধে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। মুফতি ইউসুফ কাসেমীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যেকোনো সময় হামলা, ভাঙচুর বা লুটপাট তথা মব সৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

২০০০ সালে ফুলগাজীর বশিকপুর এবং ২০০৭ সালে ফেনী সদরের উজালিয়া গ্রামে ঘটে যাওয়া হামলার উদাহরণ টেনে বলা হয়, অতীতেও তাদের সম্পর্কে ভিত্তিহীন গুজব রটিয়ে জানমালের ক্ষতি করা হয়েছিল। বারবার প্রশাসনের নজরে আনা হলেও উসকানিমূলক কর্মকা- বন্ধ না হওয়ায় তারা উদ্বিগ্ন। এই অবস্থায় সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তারা অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির আশঙ্কা, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

আপডেট সময় : ০৪:২৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬