ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

প্রধানমন্ত্রীর সহায়তা পেল ২২০ নারী

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৪২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর কবিরহাটে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বিশেষ বরাদ্দের আওতায় ২২০ জন অসহায় ও দুস্থ নারীর মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। সহায়তা পেয়ে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন উপকারভোগীরা।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ মো. ফখরুল ইসলামের তত্ত্বাবধানে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বিশেষ বরাদ্দ থেকে কবিরহাট উপজেলার সাতটি ইউনিয়নের ১৪০ জন, কবিরহাট পৌরসভার ৪০ জন এবং নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ও নেওয়াজপুর ইউনিয়নের ৪০ জনসহ মোট ২২০ জন অসহায় নারীর হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ মো. ফখরুল ইসলাম বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই সরকারের অন্যতম লক্ষ্য। তিনি এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

এ সময় কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহŸায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, কবিরহাট পৌরসভা বিএনপির আহ্ববায়ক মোস্তাফিজ মঞ্জু, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামালসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর সহায়তা পেল ২২০ নারী

আপডেট সময় : ১০:৪২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬