ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

লক্ষীপুর-নোয়াখালী সীমানা বিরোধের জের: রামগতির ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৬:১৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০ ১৪০২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএম সাগর, লক্ষীপুর::

লক্ষীপুরের রামগতি এবং নোয়াখালীর হাতিয়া উপজেলার দীর্ঘদিনের সীমানা বিরোধের জের ধরে সীমান্তবর্তী টাংকির বাজারের প্রতিষ্ঠিত মাছ ব্যবসায়ী মো.আব্দুর রব বেপারীর বিরুদ্ধে অপ্রচার করছে স্থানীয় কিছু দুষ্কৃতকারী।

শনিবার সকালে নোয়াখালী এবং লক্ষীপুরের সীমান্তবর্তী এলাকার টাংকির বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।

মো.আব্দুর রব বেপারী ব্যবসার পাশাপাশি রামগতির চরগাজী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি স্থানীয় টাংকি বাজার পরিচালনা কমিটি, মসজিদ এবং একটি মাদরাসার সভাপতি পদেও রয়েছেন।

সাংবাদিকদের তিনি জানান, আমি দীর্ঘ ২৫ বছর যাবত সুনামের সাথে টাংকি বাজারে মাছের ব্যবসা করে আসছি। গত কয়েক বছর থেকে লক্ষীপুরের রামগতির চরগাজী ও নোয়াখালী হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের সীমান্ত এলাকা নির্ধারণ নিয়ে দুই জেলার বাসিন্দাদের মধ্যে বিরোধ চলে আসছে।

লক্ষীপুরের বাসিন্দা হিসেবে স্বভাবতই আমি রামগতি উপজেলার পক্ষে কাজ করে থাকি। সেজন্য নোয়াখালীর হাতিয়াবাসী কিছু দুষ্কৃতকারী আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরুকরেছে। দুষ্কৃতকারীদের অন্যতম হাতিয়ার বয়ারচর এলাকার কাজী জিয়া নামে জনৈক ব্যক্তি এলাকায় তাদের অবৈধ প্রভাব বিস্তার করতে না পেরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

গত কয়েক দিন থেকে তিনি এবং তার লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকাতি, অস্ত্র ব্যবসায়ী, চাঁদাবাজ আখ্যায়িত করে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। গণমাধ্যমের সাংবাদিক বন্ধুদের কে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। আমি এর তিব্র প্রতিবাদ জানাই।

স্থানীয় লোকজন জানায় এলাকাটি দুই জেলার সীমান্তবর্তী হওয়ায় এক সময় ওখানে জলদস্যু, সন্ত্রাসী ও চাঁদাবাজদের দৌঁরাত্ব ছিলো। সীমানা বিরোধ নিয়ে এলাকাতে অনেকবার মারামারির ঘটনা ঘটেছে। কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিসহ টাংকি বাজারের মাছ ব্যবসায়ী মো.আব্দুর রব বেপারীর অগ্রানী ভূমিকায় এখানে একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। সীমানা জটিলাতারা কারণে সেটি সরাসরি চট্রগ্রাম রেঞ্জ থেকে পরিচালিত হচ্ছে। পুলিশ ক্যাম্প স্থাপনের পর থেকে অপরাধমূলক কর্মকান্ড অনেকটা কমেছে।

স্থানীয়দের অভিযোগ সেজন্য হাতিয়ার ওই পক্ষ রামগতির লোকদের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।

অন্যদিকে মো.আব্দুর রব বেপারী বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে না পেরে তারা আমার দুই ভাতিজা টাংকি বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী ও ওয়ার্কসপের মালিক জামসেদ ও দুলালকে অস্ত্র ব্যবসায়ী আখ্যায়িত করে মিথ্যা সংবাদ প্রকাশে সহযোগিতা করিয়েছে। অন্যদিকে টাংকি বাজারের মাছ ব্যবসায়ী দিদার, শাহাদাত এবং তেগাছিয়া বাজারের মুদি ব্যবসায়ী বেলাল তাদের এ সকল অপ্রচারে বিরোধীতা করায় তাদেরকে আমার সহযোগী হিসেবে অপপ্রচার করছে।

কিন্তু প্রকৃত পক্ষে আমি এবং আমার আত্মীয়স্বজন সবাই যার যার অবস্থানে থেকে খুব সুনামের সাথে নানা সামাজিক কাজ করে যাচ্ছি। তাদের এ সকল অপপ্রচারে আমাদের সামাজিক এবং ব্যবসায়ীক মর্যাদা ক্ষুন্ন হয়েছে। তাই আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে প্রশাাসনের কাছে সুষ্ঠ তদন্তর দাবি করছি।এই সময় উপস্থিত ছিলেন ছাইফ উদ্দিন খুসরু, আবুল বাসার আবদুজ্জাহের কাজি সহ স্থানীয় ব্যাবসয়কি বৃন্দগণ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

লক্ষীপুর-নোয়াখালী সীমানা বিরোধের জের: রামগতির ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার

আপডেট সময় : ০৭:৫৬:১৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০