ঢাকা ১২:১০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ প্রকাশ্যে যুবককে গুলির, সিসিটিভি ভিডিও ভাইরাল পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার

ভারতে আটককৃত জামিন পেল তাবলিগের ৮২ বাংলাদেশি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০ ৩২১৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্ক:

লকডাউনের সময় দিল্লির নিমাজউদ্দিন মারকাজ মসজিদে ইজতেমায় যোগ দেওয়ায় আটক ৮২ বাংলাদেশি জামিন পেয়েছেন। শুক্রবার দিল্লির একটি আদালত তাদের জামিন দেয়।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বাংলাদেশি এসব নাগরিকদের বিরুদ্ধে করোনা প্রাদুর্ভাবের সময় তাবলিগ-জামাতে যোগ দিয়ে ভিসা শর্ত ভঙ্গ, অবৈধভাবে ধর্মপ্রচার কাজে যোগদান এবং সরকারের বিধি ভঙ্গ করার অভিযোগ আনা হয়েছে।

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গুরমোহিনা কাউর প্রত্যেককে ১০ হাজার টাকার বন্ডে নিজ মুচলেকায় জামিনে মুক্তি দেন। শুনানি চলাকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে উপস্থিত করা হয়েছিল আটক বাংলাদেশিদের।

বাংলাদেশিদের পক্ষে নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট আশিমা মন্ডল ও মন্দাকিনি সিং জানিয়েছেন, শুক্রবার আদালতে আত্মপক্ষ সমর্থন করে জবাব দিয়েছেন আসামিরা। এতে তারা দোষ স্বীকার করে লঘুদণ্ডের আবেদন করেছেন।

ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী, কোনো অপরাধ সমাজের আর্থ-সামাজিক অবস্থাকে প্রভাবিত না করলে এবং কোনো নারী বা ১৪ বছরের নিচে কোনো শিশুর বিরুদ্ধে অপরাধ না হলে দোষ স্বীকার করা হলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

দিল্লিতে তাবলিগ জামাতের সদর দফতর ‘বাংলাওয়ালি মসজিদ’ বা ‘মারকাজ নিজামুদ্দিনে’ মার্চ মাসে সমাবেশে অংশ নিয়েছিলেন এসব বাঙালীরা। ওই সময় মারকাজে যোগ দেওয়ায় করোনা ছাড়ানো হচ্ছে ভারত জুড়ে- এমন আতঙ্ক তৈরি হয়। সমালোচনার মুখে পড়ে দিল্লির নিজামউদ্দিন মারকাজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ভারতে আটককৃত জামিন পেল তাবলিগের ৮২ বাংলাদেশি

আপডেট সময় : ১০:১৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০