ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু

এবার বিদ্যুৎ-গ্যাস-সারের দাম বাড়ানোর প্রস্তাব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১ ৬৬৬৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী বছরে ৬ লাখ ৭৫ হাজার ১৩৯ কোটি টাকার বিশাল বাজেট প্রাক্কন করা হচ্ছে। জাতীয় বাজস্ব বোর্ডকে যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, সেখানে রাজস্ব আদায়ে ঘাটতি আছে ১৩ হাজার ৯৯ কোটি টাকা। আর ভর্তুকি ব্যয় কমাতে আবারও জ্বালানি তেলের পর এবার বিদ্যুৎ, গ্যাস ও সারের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

গতকাল বুধবার (২২ ডিসেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ‘আর্থিক মুদ্রা ও মুদ্রা বিনিময় হার সংক্রান্ত কো-অর্ডিনেশন কাউন্সিলের’ সভায় অর্থ বিভাগের পক্ষ থেকে বাজেটের রূপরেখার এই প্রস্তাব করা হয়। এর পরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ‘বাজেট মনিটরিং ও সম্পদ কমিটি’র বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় অর্থনীতির সার্বিক সূচক নিয়ে আলোচনা করেন। পরে বাজেট ভর্তুকি ব্যয় কমাতে জ্বালানি তেলের পর এবার বিদ্যুৎ, গ্যাস ও সারের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আগামী মাসেই বাড়তে পারে এই তিন পণ্যের দাম। অর্থ বিভাগ থেকে দাম সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে বলে বৈঠক সূত্র জানায়। যুক্তি হিসেবে বলা হয়, এই তিন পণ্যের দাম না বাড়ালে ভর্তুকি ব্যয় বাজেটে প্রক্ষেপণের চেয়ে ২০ হাজার কোটি টাকা বাড়তে পারে।

এর আগে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা অর্থনীতির বিদ্যমান পরিস্থিতি মূল্যায়ন করব। এবার রাজস্ব আদায় কত হলো, তা-ও দেখতে হবে। আমাদের সক্ষমতা বিবেচনায় নিতে হবে। সামাজিক নিরাপত্তার মতো কর্মসূচিও আমরা দেখব। এগুলো বিবেচনায় নিয়ে আগামী অর্থবছরের বাজেট তৈরি করা হবে। ’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার বিদ্যুৎ-গ্যাস-সারের দাম বাড়ানোর প্রস্তাব

আপডেট সময় : ০২:৫৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১