সংবাদ শিরোনাম ::
সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুর ছয়দিন পর আইসিওতে থাকা ছেলের মৃত্যু জামিন হলেই জেল গেইট থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

র‌্যাবের অভিযানে বেগমগঞ্জে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২ ৩১২৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ওহাব হোসেন (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ৮২ সে.মি দৈর্ঘ্যরে একটি পাইপগান উদ্ধার করা হয়।

মঙ্গলবার ভোরে উপজেলার কৃষ্ণরামপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ওহাব হোসেন রামচন্দ্রপুর গ্রামের আবুল কাশেম পাটোয়ারীর ছেলে।

র‌্যাব সূত্রে জানায়, কৃষ্ণরামপুর এলাকার ইসলামিয়া মার্কেট এলাকায় এক যুবক সন্দেহজনক ঘোরাঘুরি করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে ইসলামিয়া মার্কেট এলাকার মহিন উদ্দিনের দোকানের সামনের সড়কে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে ওহাব হোসেন। পরে তাকে ধাওয়া করে গ্রেপ্তারের পর তার সাথে থাকা একটি বস্তায় তল্লাশি চালিয়ে একটি পাইপগান উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, গ্রেপ্তারকৃত ওহাব হোসেন এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। পাইপগানটি নিয়ে সে প্রতিপক্ষের ওপর হামলার উদ্দেশ্যে ওইস্থানে অপেক্ষা করছিল। তার বিরুদ্ধে অস্ত্র আইনে বেমগঞ্জ থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

র‌্যাবের অভিযানে বেগমগঞ্জে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৪৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২