ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা: সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ হামের উপসর্গে নোয়াখালীতে আরও এক শিশুর মৃত্যু, আইসোলেশনে ১০৮ জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু খানাখন্দে ভরা সড়ক, এগিয়ে এলেন ছাত্রদল নেতা নাছির নদীর তীরে হাঁটতে গিয়ে মিলল ২০ কেজি ওজনের কোরাল মাছ ফের পেছাল আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক নোয়াখালীতে প্রথম বারের মত হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু কবিরহাটে স’মিলে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ সম্পত্তি ভাগাভাগির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা: দুই বছর পর কঙ্কাল উদ্ধার, গ্রেফতার-৩

চাটখিলে বিয়ের প্রলোভনে অন্তঃসত্ত্বা তরুণী, গ্রেপ্তার প্রেমিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২১:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২ ৬৯০৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিলে বিয়ের প্রলোভনে এক তরুণীকে (২১) ধর্ষণের অভিযোগে প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ইব্রাহীম খলিল তুহিন (২৪) উপজেলার নোয়াপাড়া গ্রামের মাইজখালী পাটোয়ারী বাড়ির নাছির আহম্মদের ছেলে।

সোমবার (৬ জুন) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল রোববার সন্ধ্যার দিকে অভিযুক্ত আসামিকে তাঁর গ্রাম থেকে আটক করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভিকটিমের পাশের বাড়িতে প্রাইভেট পড়াত তুহিন। আসা যাওয়ার পথে কথাবার্তার একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর গত বছরের ৮ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে ভিকটিমের বসত বাড়ি সংলগ্ন বাগানে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে প্রেমিক। তরুণী গর্ভবতী হয়ে পড়লে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে পেটের বাচ্চা নষ্ট করার জন্য ভিকটিমকে ভয়ভীতি দেখান তুহিন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গিয়াস উদ্দিন বলেন, এ ঘটনায় তরুণী নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছন। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

চাটখিলে বিয়ের প্রলোভনে অন্তঃসত্ত্বা তরুণী, গ্রেপ্তার প্রেমিক

আপডেট সময় : ০৪:২১:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২