ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে প্রকাশ্য দিবালোকে ছিনতাই, আহত ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ ১০৪৮২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী সুবর্ণচর উপজেলার প্রধান সড়কে প্রকাশ্য দিবালোকে দূধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এ ঘটনায় ছিনতাইকারীরা নগদ ৬ লক্ষ টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে, উপজেলার চরজুবিলী ৩নং ওয়ার্ডের তনু সওদাগরের ছেলে মোঃ ফারুক (৪০) ও ৯নং ওয়ার্ড চরবাগ্যা গ্রামের হাজী রফিক উল্যার পুত্র সাহাব উদ্দিন ( ৫০) নামে দুইজন আহত হয়েছেন। আহতরা চরজব্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে মাইজদী-সুবর্ণচরের প্রধান সড়ক আব্দুল্যাহ মিয়ার হাটের উত্তর পাশে চাঁন বাড়ির কেল্লা নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহত ভুক্তভোগী ফারুক ও সাহাব উদ্দিন বলেন, সকাল ১০ টাই চরজুবিলী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার আক্তার উদ্দিন শাহীনের পাওনা টাকা আনার জন্য নোয়াখালী মাইজদী শহরে ঠিকাদার রাজিব এবং নিজামের কাছে যান তারা, রাজিব তাদেরকে নগদ ৪ লক্ষ টাকা দেন, এবং নিজাম কন্টেকটার ২ লক্ষ টাকার এনসিসি ব্যাংকের চেক প্রদান করেন, (চেক নাম্বার এম-৪৩৩৯৯৪২) চেকের ২ লক্ষ টাকা উত্তোলন করে মোট ৬ লক্ষ টাকা নিয়ে সুবর্ণচরের উদ্দেশ্যে রওয়ানা হন, আসার পথে আব্দুল্লাহ মিয়ার হাটের উত্তর পাশে চাঁন বাড়ির কেল্লা নামক স্থানে আনুমানিক ২টা ৩০ মিনিটের সময় পৌঁছলে ৪/৫টি মোটরসাইকেল তাদের গতিরোধ করে এলোপাতাড়ি মারধর করে সাথে থাকা ৬ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। এসময় তারা চরজুবিলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত সামছুল হকের পুত্র রিয়াজ কন্টেকটারকে চিনতে পারেন, বাকিদেরকে চিনতে পারেননি তারা, পরে একটি কালো রংয়ের মাইক্রোবাসে উঠে রিয়াজ কন্টেকটার আরো ২জন সহকারীসহ দ্রুত চলে যান, বাকিরা মোটরসাইকেল নিয়ে চলে যায়।

স্থানীয়রা চরজব্বর থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে চরজব্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আক্তার উদ্দিন শাহীন মেম্বার বলেন, রিয়াজ কন্টেকটার তার ভগ্নীপতি হোন, বিগত কয়েক মাস ধরে তার বোনের সাথে পারিবারিক কলহ চলে আসছিলো, পারিবারিক কলহের ঘটনার প্রতিবাদ করায় পূর্ব পরিকল্পিতভাবে তার লোকজনের উপর হামলা ও নগদ ৬ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছেন বলে তিনি দাবী করেন।

প্রত্যক্ষদর্শী আনচার উল্লা চাঁদ ও লেদু সর্দার জানান, তারা সোনাপুর যাওয়ার পথে চাঁন বাড়ির কেল্লা নামক স্থানে ফারুক এবং সাহাব উদ্দিনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে চরজব্বর থানায় ফোন করলে থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে ।

অভিযুক্ত রিয়াজ কন্টেকটার বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না দুপুর আড়াইটার সময় আমি মাইজদী পার্সোনাল কাজে ছিলাম।

চরজব্বর থানার এস আই সোহেল মাহমুদ জানান, ছিনতাইয়ের ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করছি, লিখিত অভিযোগ ফেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সুবর্ণচরে প্রকাশ্য দিবালোকে ছিনতাই, আহত ২

আপডেট সময় : ১০:১৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২