ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

প্রাইভেট হাসপাতালে চিকিৎসকদের সেবা বন্ধ, গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৬:২২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩ ২৯০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারাদেশে চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে নোয়াখালীর সব বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া বন্ধ রেখেছেন চিকিৎসকরা। এতে ভোগান্তিতে পড়েছেন প্রাইভেট হাসপাতালে আসা সেবা প্রত্যাশী লোকজন। এদিকে সারাদেশে হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক ও ভুল ব্যাখায় চিকিৎসক নিগ্রহের প্রতিবাদ এবং গ্রেপ্তারকৃত ডা. মিলি, ডা. মুনা ও ডা. শাহাজাদীর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

সোমবার দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে ‘নোয়াখালী প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন’ এর ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

ফেয়ার ডায়াগনস্টিকের স্বত্বাধিকারী আবদুল হান্নান জনির সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, নোয়াখালী প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মো. ফিরোজ, সদর উপজেলা সভাপতি ও রয়্যাল হসপিটাল ইউনিট-২ এর ব্যবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিন আহমেদ মিঠু, ইউনাইটেড হসপিটালের চেয়ারম্যান মো. নূর নবী, ট্রাস্ট ওয়ান হসপিটালের চেয়ারম্যান আক্তার হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘আমরা চিকিৎসকের নিরাপদ কর্মপরিবেশ চাই। একজন মুমুর্ষ রোগীকে নির্ভয়ে চিকিৎসা সেবা দিতে চাই। চিকিৎসকরা নিগ্রহ এবং মামলায় পড়লে চিকিৎসা সেবা দেওয়া কঠিন হয়ে পড়ে। আমরা এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।’

চিকিৎসকেরা রোগীদের প্রতি খুবই আন্তরিক ও যতœশীল উল্লেখ করে আন্দোলনরতরা বলেন, অনেকের ধারণা করেন যে চিকিৎসকেরা কোনো কারণ ছাড়া সিজার করে ফেলেন। এটা সম্পুর্ণ ভুল ধারণা। নিরাপদ প্রসব, মা ও সন্তানের নিরাপত্তার জন্য প্রয়োজনবোধে সিজার করা হয়। ডা. মিলির বিরুদ্ধে অন্যায় মামলা করা হয়েছে। কোনো তদন্ত ছাড়াই ডা. মুনা ও ডা. শাহজাদী’কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আমরা এই চিকিৎসকদের বিরুদ্ধে অন্যায় মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃতদের স্বসম্মানে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

প্রাইভেট হাসপাতালে চিকিৎসকদের সেবা বন্ধ, গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৬:২২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩