ঢাকা ০২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

দেশে ফিরে বিয়ে করা হলো না মামুনের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ ৩৭০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় ব্রেইন স্ট্রোক করে নোয়াখালীর এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত মো. মামুনুর রশীদ ওরফে মামুন (৩৬) জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পদিপাড়া গ্রামের সফি উল্যাহর ছেলে।

গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় রাত সোয়া ১১টার দিকে পেনসিলভেনিয়া শহরে এ ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্র প্রবাসী মো. মহসিন ওরফে লাল মিয়া জানান, পেনসিলভেনিয়ায় যাত্রী নিয়ে যায় মামুনুর। এরপর সেখান থেকে যাত্রী নামিয়ে নিউইয়র্ক ফেরার পথে গাড়িতে অসুস্থ হয়ে পড়ে সে। একপর্যায়ে বমি করে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে তাকে।

এ বিষয়ে জানতে চাইলে আমিশাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খলিলুর রহমান সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিন ভাই চার বোনের মধ্যে মামুন সবার বড় ছিল। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে যান। বৈধ কাগজপত্র পাওয়ার পর দেশে এসে বিয়ে করার কথা ছিল তার। প্রবাসী যুবকের মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে স্বজনেরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

দেশে ফিরে বিয়ে করা হলো না মামুনের

আপডেট সময় : ০৭:৫৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪