সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

গাঁজার টাকার জন্য মাকে মারধর, ঘরের টিন খুলে বিক্রি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:২৪ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ২৪০ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে এক ব্যক্তিকে তার মাকে মারধর করার দায়ে চার মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন (৪৪) উপজেলার শরীফপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মৃত সামছল হকের ছেলে।

বুধবার (২০ মার্চ) বিকেলের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান অভিযান চালিয়ে এ দন্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কিছু দিন আগে আনোয়ার গাঁজার টাকার জন্য তার মাকে মারধরে করে। এরপর গাঁজার টাকা জোগাড় করতে বাড়ির গাছ ও ঘরের টিন খুলে বিক্রি করে দেয়। তার মা সমাজের মানুষের সহায়তায় চলে। তার পরিবার তাকে অনেক কষ্ট করে একটি ব্যাটারি চালিত অটোরিকশা কিনে দেয়। সে রিকশাটিও বিক্রি করে দেয়। বর্তমানে সে জোর করে জমি বিক্রি করার চেষ্টা করছে। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার মা অন্যত্র বসবাস করে আসছে। অভিযোগের সত্যতা পেয়ে আনোয়ার হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, দন্ডপ্রাপ্ত যুবককে তাৎক্ষণিক জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

গাঁজার টাকার জন্য মাকে মারধর, ঘরের টিন খুলে বিক্রি

আপডেট সময় : ১০:৫২:২৪ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪