সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

এনজিওর ঋণের টাকার চাপ সইতে না পেরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ২৩৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কবিরহাট প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাটে এনজিও থেকে নেওয়া ঋণের টাকার চাপ সইতে না পেরে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে। গত বৃহস্পতিবার (২৭জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এর আগে, একই দিন বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের ইন্দ্রপুর গ্রামের মতি মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত নাসরিন আক্তার (৩১) একই গ্রামের মতি মিয়ার বাড়ির ওমান প্রবাসী জহির উদ্দিনের স্ত্রী এবং দুই সন্তানের জননী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আড়াই বছর আগে জীবিকার তাগিদে নাসরিনের স্বামী বিভিন্ন এনজিও ও ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে ওমান যায়। কিছু দিন ধরে ঋণদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা পাওনা টাকার জন্য চাপ দিলে গৃহবধূ নিজের শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আজ সকালে এনজিও কর্মিরা পাওনা টাকার জন্য তার বাড়িতে যায়। বাড়িতে গিয়ে বসত ঘরের দরজা বন্ধ দেখে তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় এনজিও কর্মিরা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

কবিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল বাতেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার ঋণের টাকা পরিশোধ করার কথা ছিল। ঋণের চাপে ওই গৃহবধূ আত্মহত্যা করেন। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

এনজিওর ঋণের টাকার চাপ সইতে না পেরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আপডেট সময় : ০৭:৩৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪