ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
পরমাণু শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন পর্বে পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ মাদরাসা ছাত্রীর আত্মহত্যা লুকাতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ ভ্রাম্যমান আদালতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা মাইক বাজিয়ে আ.লীগ ও শেখ হাসিনার নামে স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার-১ মানবাধিকার নিশ্চিতে ইসলামই একমাত্র সমাধান: এমাম হোসাইন মোহাম্মদ সেলিম চাঁদপুরে হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত সৌদি ফেরত নোয়াখালীর ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক নোয়াখালী রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের সভাপতি আপেল, সম্পাদক নাসির

শিক্ষার্থীদের ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি পালন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪ ৩৬৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

চলমান কোটা সংস্কার আন্দোলনে জুলাই মাসে নিহতদের স্মরণে “রিমেম্বারিং আওয়ার হিরোজ” সহ ৯ দফা দাবি বাস্তবায়নে নোয়াখালীতে সড়কে প্রতিবাদ বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল ৩টার দিকে বৃষ্টি উপেক্ষা করে জেলা শহর মাইজদীর পুরাতন বাসস্ট্যান্ডের প্রধান সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।

এসময় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, চৌমুহনী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী নিহত সহপাঠীদের স্মরণ সহ বিভিন্ন শ্লোগানে ঘন্টাব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে।

এছাড়াও আটক শিক্ষার্থীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, দমন-নিপীড়ন বন্ধ, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত সবার পদত্যাগের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়।

এরআগে, শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে দুপুর আড়াইটার পর থেকেই শহরের সুপার মার্কেট এলাকার আশেপাশে জড়ো হতে থাকে। কর্মসূচি শুরুর আগেই জেলা শহরের প্রধান সড়কে র ্যাব, পুলিশ ও গোয়েন্দা পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা যায়। তবে পুলিশ শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশে কোনো ধরনের বাঁধা দেয়নি। এসময় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে বিভিন্ন যানবাহনগুলো বিকল্প রাস্তায় চলাচল করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

শিক্ষার্থীদের ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি পালন

আপডেট সময় : ১১:৩৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪