সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

তথ্য প্রযুক্তির সহায়তায় আন্তঃজেলা ডাকাত সর্দার সেলিম ও জয়নাল গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৪৪:০৯ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীসহ দেশের বিভিন্ন জেলায় সক্রিয় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ‘কুখ্যাত’ সেলিম ও তার সহযোগী জয়নালকে গ্রেফতার করেছে সুধারাম মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নম্বর প্লেটবিহীন ক্যাভার্ড ভ্যান, দেশীয় অস্ত্র এবং আধুনিক সরঞ্জাম উদ্ধার করা হয়।

আরো পড়ুন: ৩বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, একটি বিশেষ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথমে কুমিল্লা জেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে ডাকাত সর্দার সেলিমকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নোয়াখালীর আন্ডারচর এলাকা থেকে অপর সহযোগী জয়নালকে গ্রেফতার করা হয়।

আরো পড়ুন: গৃহবধূ থেকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া

এ সময় পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত নাম্বার প্লেট বিহীন ১টি ক্যাভার্ড ভ্যান, ২টি ধারালো দা ও ১টি বড় কাটার (তালা বা গ্রিল কাটার জন্য), ১টি বড় অক্সিজেন সিলিন্ডার ও ১ কেজি ওজনের মোটা রশি জব্দ করা হয়।

আরো পড়ুন: নোয়াখালী-৫ আসনে মনোনয়ন জমা দিলেন বিএনপি প্রার্থী ফখরুল

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা এই ক্যাভার্ড ভ্যানটি ব্যবহার করে নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও চাঁদপুরসহ বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছিল। উল্লেখ্য যে, গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে তারা নোয়াখালীর সুধারাম থানাধীন ২০নং আন্ডারচর ইউনিয়নের ‘খান এগ্রো ফার্মে’ এই একই গাড়ি ব্যবহার করে ডাকাতি সংঘঠিত করার কথা স্বীকার করেছে।

আরো পড়ুন: নোয়াখালী টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন

গ্রেফতারকৃত ডাকাত সর্দার মো: সেলিম (৩৬) বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র মামলাসহ মোট ১৯টি মামলা রয়েছে। মামলাগুলো ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম (সিএমপি), গাজীপুর, চাঁদপুর এবং নোয়াখালীর বিভিন্ন থানায় দায়ের করা। অপর ডাকাত মো: জয়নাল আবেদীন (৪৫) বিরুদ্ধেও প্রতারণা ও হুমকির অভিযোগে মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

তথ্য প্রযুক্তির সহায়তায় আন্তঃজেলা ডাকাত সর্দার সেলিম ও জয়নাল গ্রেফতার

আপডেট সময় : ০৭:৪৪:০৯ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫