নোয়াখালীর মাইজদী শহরের সুপার মার্কেটের একটি স্বর্ণের দোকান থেকে প্রায় ১২০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে।
আরো পড়ুন: তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে আহত বিএনপি নেতা জামালের মৃত্যু
গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নোয়াখালী সুপার মার্কেটের চতুর্থ তলার ৪২৪ নম্বর দোকান ‘নিলয় জুয়েলার্সে এই চুরির ঘটনা ঘটে। দোকানটির মালিক মীর মোশারফ হোসেন। এ ঘটনায় এলাকার স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আরো পড়ুন: আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার-২
দোকান মালিকের ছেলে মেহেরাজ হোসেন নিলয় বলেন, দোকানটি পরিচালনা করি আমি। প্রতিদিনের ন্যায় গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে আমি দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, রাত ১০টার দিকে ৩- ৪ জন অজ্ঞাতনামা চোর দোকানের শাটারের তালা ও গ্লাস ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় দোকানের ডিসপ্লেতে রাখা আনুমানিক ১২০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় চোরেরা।
আরো পড়ুন: নোয়াখালীতে আটক ৬ মাদকসেবীকে কারাদন্ড
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তবে দোকানের মালিক এখনো জানাতে পারেনি কত ভরি স্বর্ণ চুরি হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.