ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাককমেইলের অভিযোগ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা ২০২৬-২৭ অর্থ বৎসরের বাজেট ঘোষনা থানার হাট মডেল হাই স্কুলে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪ নোয়াখালীতে আর্জেন্টিনা সমর্থকদের হোন্ডা শোডাউন যৌথ অভিযানে ভুয়া র‌্যাব গ্রেফতার প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯টি শিক্ষা বোর্ড পরীক্ষা নিবে একই প্রশ্নে- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী মিলন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ ময়নাতদন্ত শেষে হস্তান্তর প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণচেষ্টা, থানায় বাদীকে হেনস্থা, গ্রেপ্তার ২

নোয়াখালীতে আটক ৬ মাদকসেবীকে কারাদন্ড

নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:১৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬ ২৯৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সদর উপজেলায় প্রকাশ্যে গাঁজা সেবনের অপরাধে ছয় সেবনকারীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার ব্যাটেলিয়ান আনসার ক্যাম্প সংলগ্ন সোনাপুর কাঠপট্টি, বাস টার্মিনাল ও দত্তেরহাটে এসব অভিযান চালানো হয়। পরে সন্ধ্যায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুকসুদুস সালেহীন, মো. শাহাদত হোসেন, মোছাম্মৎ কাউছারী আক্তার ও এস এম জাহিদা আক্তার মৌসুমীর আদালতে মাদকসেবীদের কারাদন্ড দেওয়া হয়।

আরো পড়ুন: ঝোপে রাখা বস্তায় মিললো থানা থেকে লুট হওয়া কার্তুজসহ দেশীয় অস্ত্র

দন্ডপ্রাপ্তরা হলেন, নোয়াখালী পৌরসভার চন্দ্রপুর এলাকার মৃত কাঞ্চন আলীর ছেলে মো. বিল্লাল (৭০), একই এলাকার মৃত চৌধুরী মিয়ার ছেলে আব্দুল মান্নান (৫০), নোয়াখালী পৌরসভার দত্তেরহাট এলাকার মৃত মালেকের ছেলে মো. ইকবাল (৩৩), লক্ষীনারায়ণপুর এলাকার মো. দুলালের ছেলে মো. রকি (২০), সেনবাগের কাবিলপুর ইউনিয়নের শেয়ার বাড়ির মৃত আব্দুল মান্নানের ছেলে মো. শাহনাজ (৪১) সদর উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামের মনির আহমদের ছেলে নুর নবী (৩০)।

আরো পড়ুন: নোয়াখালীতে সম্পত্তি নিয়ে বিরোধ, ভাইয়ের হাতে বড় ভাই খুন

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, ইংরেজি নববর্ষ উপলক্ষে জেলা শহর মাইজদীর ব্যাটেলিয়ান আনসার ক্যাম্প সংলগ্ন সোনাপুর কাঠপট্টি, বাস টার্মিনাল ও দত্তেরহাটে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথ অভিযান চালায়। পৃথক অভিযানে ঘটনাস্থল থেকে মাদক সেবনের সময় ৬ জনকে আটক করা হয়। একই সাথে পৌনে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩দিন করে বিনাশ্রম কারাদন্ড ও নগদ অর্থদন্ড প্রদান করা হয়। সাজা দেওয়ার পর তাদরে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

নোয়াখালীতে আটক ৬ মাদকসেবীকে কারাদন্ড

আপডেট সময় : ০৬:১৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬