নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে হেযবুত তওহীদ-এর উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেল ৫টা থেকে শুরু হওয়া আলোচনা ইফতারের আগমুহূর্ত পর্যন্ত প্রাণবন্ত পরিবেশে চলতে থাকে।
আরো পড়ুন: নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত: প্রণয় ভার্মা
বসুরহাট পৌরসভা শাখার সভাপতি নুর আলমের সভাপতিত্বে বসুরহাট আর.এফ.সি খ্যাবসা হাউসে আয়োজিত এ মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা হেযবুত তওহীদের সভাপতি আসিক মিয়া। তিনি রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন।
আরো পড়ুন: ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আমির মো রিপন হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, রমজান শুধু সংযমের মাস নয়, এটি মানবিকতা, ভ্রাতৃত্ববোধ ও সমাজ সংস্কারের এক অনন্য শিক্ষা দেয়।
আরো পড়ুন: ১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ সেলিম এবং কবিরহাট উপজেলা শাখার সভাপতি মঞ্জুর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আরো পড়ুন: ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ, চরম সংকটের মুখে ভারত
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয় এবং সম্মিলিতভাবে ইফতার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আরো পড়ুন: বাড়বে ঈদের ছুটি, ঘোষনা আসতে পারে ১৮ মার্চ
রমজানের এই আয়োজনে ধর্মীয় চেতনার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সংগঠনের ঐক্য আরও সুদৃঢ় হয়েছে বলে উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.