ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন ও ট্যুরিজম লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযান: দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার কমিটি অনুমোদনের ৪ ঘণ্টার মাথায় নোয়াখালীতে এনসিপি নেতার পদত্যাগ ইঞ্জিন বিকল হয়ে কর্ণফুলী নদীতে ট্রলারডুবি, নিখোঁজ হাতিয়ার দুই জেলে কোম্পানীগঞ্জ থানা প্রাঙ্গণেই দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫ হাতিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে এমপিওভুক্তির আশ্বাসে ঘুষ বাণিজ্যের অভিযোগ হাতিয়ায় অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে সার ডিলার নিয়োগের অভিযোগ কালীগঞ্জে স্ত্রী-শি’শু কন্যাকে হত্যার দায়ে স্বামী রউফ সরদারের মৃ/ত্যু/দ/ণ্ড কালীগঞ্জের এনজিও পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা খেত থেকে সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, গুরুতর আহত মেয়ে

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ, চরম সংকটের মুখে ভারত

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৩৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৩৮৫ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের মোট তেল আমদানির ৫৫ শতাংশ আসে মধ্যপ্রাচ্যের দেশ থেকে, যার পরিমাণ দৈনিক প্রায় ২৭ লাখ ৪০ হাজার ব্যারেল। ওয়াশিংটনের চাপে রুশ তেল আমদানি কমিয়ে দেওয়ার পর ২০২২ সালের শেষভাগ থেকে মধ্যপ্রাচ্যের ওপর ভারতের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এই নির্ভরতা ।

আরো পড়ুন: বাড়বে ঈদের ছুটি, ঘোষনা আসতে পারে ১৮ মার্চ

ভারতের তেলমন্ত্রী হরদীপ সিং পুরি গত মাসে জানান, ৭৪ দিনের জ্বালানি মজুত রাখার সক্ষমতা রয়েছে ভারতের হাতে। বর্তমানে ভারতের কাছে যে পরিমাণ মজুত আছে তা দিয়ে মাত্র ২০ থেকে ২৫ দিন চলা সম্ভব। খবর তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের।

আরো পড়ুন: কোন দেশের ক্রিকেটাররা কত পান, টি-টোয়েন্টি খেলে

এরই মধ্যে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে ভারত। এখন আর নরেন্দ্র মোদির জাদু আর কাজে আসছে না। বিশ্লেষকদের মতে, দ্রুত বর্ধনশীল তেলের বাজারগুলোর মধ্যে অপর্যাপ্ত মজুত ব্যবস্থার কারণে ভারতই সবচেয়ে বেশি সংকটে পড়তে পারে।

আরো পড়ুন: চালের দাম বাড়ালে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

পণ্য গবেষণা সংস্থা আইসিআইএসের জ্বালানি ও রিফাইনিং বিভাগের পরিচালক অজয় পারমার বলেন, চীনের হাতে অন্তত ছয় মাসের অপরিশোধিত তেল মজুত রয়েছে। সে তুলনায় ভারতের মজুত অনেক কম, যা দেশটিকে বর্তমান পরিস্থিতিতে অনেক বেশি ঝুঁকিপূর্ণ করে তুলেছে। সম্ভাব্য এ সংকট মোকাবিলায় ভারত বিকল্প উৎস থেকে তেল সংগ্রহের চেষ্টা করতে পারে। সোমবার দেশটির কেন্দ্রীয় তেল মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানিয়েছে, সাশ্রয়ী মূল্যে জ্বালানি নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আরো পড়ুন : সেতু থাকলেও নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে এলাকাবাসি

তবে যুক্তরাষ্ট্র পুনরায় রুশ তেল আমদানিতে আরোপিত ২৫ শতাংশ ট্যারিফ ছাড় দেবে কিনা, সে বিষয়ে হোয়াইট হাউস থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, তেলের ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণে মঙ্গলবার ট্রেজারি ও জ্বালানি বিভাগ থেকে নতুন পদক্ষেপ ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ, চরম সংকটের মুখে ভারত

আপডেট সময় : ০৮:৩৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬