ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

খাস জমি থেকে মাটি কাটায় এক ব্যক্তির জেল জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০ ৩৬৩৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নে সরকারি খাস জমি থেকে মাটি কাটার অপরাধে আতাউর রহমান পলিন (৩২) নামের এক ব্যক্তিকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে তাকে এক লাখ টাকা জরিমানা ও ভেকু মেশিনটি জব্দ করা হয়।

বৃহস্পতিবার সকালে বিরবিরি এলাকায় এ অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন পরিবারের জন্য ৪০টি ঘর নির্মাণে জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রামে একটি খাস জমি চিহিৃত করা হয়। বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দা আতাউর রহমান পলিন ওই জমি থেকে একটি ভেকু মেশিন দিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে সহকারি কমশিনার (ভূমি) এর নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় অভিযুক্ত আতাউর রহমানকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড, এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়। ঘটনাস্থল থেকে মাটি কাটার ভেকু মেশিনটি জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

খাস জমি থেকে মাটি কাটায় এক ব্যক্তির জেল জরিমানা

আপডেট সময় : ০৫:৫৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০