ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে শতাধিক পরিবার পেল উতাস’র ঈদ উপহার ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার সেই ইউএনও ওএসডি চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ হাতিয়ায় গৃহবধূকে হত্যা: র‌্যাবের হাতে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার কাভার্ডভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক হাতিয়ার ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভুয়া বিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগ’সহ দুর্নীতির অভিযোগ বিএনপির নির্বাচনী ইশতেহার এখন রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে: জনপ্রশাসন উপদেষ্টা

কবিরহাটে ধান ক্ষেতে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১ ২০৩২ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নে ধান ক্ষেত থেকে রক্তাক্ত অবস্থায় হানিফ মিয়া প্রকাশ ননা মিয়া (৮১) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যবসয়ী বুধবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাটইয়া ৪নং ওয়ার্ড পূর্ব শ্রীনদ্দী গ্রামের কাগজির দোকান এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত হানিফ মিয়া ওই গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে। তিনি কাগজির দোকান এলাকায় মুদি ব্যবসা করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দোকানে কিছু মালামাল নেন হানিফ মিয়া। ওই মালের টাকা দিতে মাগরিবের নামাজের পর দোকান থেকে ১৭০টাকা নিয়ে পাশ^বর্তী নতুন পুকুর এলাকায় যান তিনি। এরপর থেকে হানিফ মিয়ার আর দোকান বা বাড়ীতে ফিরে আসেননি। রাতে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে তার বাড়ী থেকে ৫০গজ পশ্চিম দক্ষিণ পাশের একটি ধান ক্ষেতের মধ্যে রক্তাক্ত অবস্থায় হানিফ মিয়ার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন।

কবিরহাট থানার ওসি টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের কান, ঘাড় ও নাকে কাটা আঘাতের চিহৃ রয়েছে। ঘটনায় নিহতের ছেলে মহিন উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

কবিরহাটে ধান ক্ষেতে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

আপডেট সময় : ০৪:২৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১